ধনুর বিরুদ্ধে চার মামলা চলমান, তদন্তে উঠে আসছে ভালুকার গোপন শাসন

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। বুধবার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া ১৮ বছর বয়সী আরিফ হত্যাকাণ্ডের মামলায় ধনুকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া ওই মামলায় ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এতে ধনুর নামও এজাহারে ছিল।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক এই এমপি। অবশেষে গ্রেপ্তারের মধ্য দিয়ে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ শুরু হলো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয়েছিলেন কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। এর আগে তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ক্ষমতায় থাকার সময় ভালুকায় গড়ে তুলেছিলেন নিজস্ব প্রভাব-সিন্ডিকেট এমন অভিযোগ স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, তার স্বজনদের নামে বিভিন্ন সরকারি ঠিকাদারি কাজ নিয় লুটপাট করেছেন সাবেক এমপি ধনু। বিশেষ করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বরাদ্দ খাদ্য ও পথ্য দরপত্রের ঠিকাদারি বাগিয়ে নেন ধনুর মামাতো ভাই আতিক। হাসপাতালের দরিদ্র রোগীর চিকিৎসা তহবিলের টাকাও হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি গণমাধ্যমে ‘হাসপাতালে ধনু এমপির শাসন’ শিরোনামে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, খাসির মাংস মাত্র ১০০ টাকা কেজি দরে সরবরাহের কথা বলে দরপত্র নেওয়া হলেও বাস্তবে তার সঠিক হিসাব মেলেনি। গরিব রোগীদের জন্য বরাদ্দ টাকা কৌশলে ধনুর স্বজন ও সহযোগীরা আত্মসাৎ করেছেন।
এমন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তৎকালীন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহেলী শারমিন পড়েছিলেন চাপের মুখে। একপর্যায়ে থানায় জিডি এবং স্বাস্থ্য অধিদপ্তরেও অভিযোগ করেছিলেন তিনি। কিন্তু তাতেও মিলেনি সমাধান।
স্থানীয়দের অভিযোগ, ধনুর বিরুদ্ধে কথা বললেই হুমকি, প্রভাব এবং বদলির ভয় দেখানো হতো। ক্ষমতার সময় কেউ তার বিরুদ্ধে সহজে মুখ খুলতে পারতেন না।
বর্তমানে ধনুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের আরও তিনটি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

