নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন

নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। সোমবার (১৪ এপ্রি) জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় শহরের এটিম মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এর আগে সেখানে জাতীয় সঙ্গীত, বেলুন ও পায়রা উড়ান জেলা প্রশাসক।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেন। গ্রামীন ঐতিহ্য হিসেবে গরু ও ঘোড়ার গাড়ি শোভাযাত্রায় অংশ নেয়।

বাঙালীর নতুন জীবনের প্রতীক পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। ধর্মবর্ণ ভেদে দিনটিকে আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয়। অতীতের ভুল ক্রুটি ব্যার্থতার গ্লানি ভুলে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। দিনটি হয়ে উঠে বাঙালির একটি সর্বজনীন লোকজ উৎসব।
বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। যেখানে বাঙ্গালির ঐতিহ্য পান্তা ও বিভিন্ন পদে ভর্ত্তা, বিভিন্ন মিষ্টান্ন, পাটের তৈরি বিভিন্ন ব্যাগ ও হস্তশিল্পের দোকান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

