নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী।
বুধবার (০৫ মার্চ) বেলা ১১টার দিকে বঙ্গভবনে সি আর আবরারকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ সচিব মো: শেখ আবদুর রশীদ এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন। বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার দায়িত্বে আছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার (০৪ মার্চ) বলেছিলেন, তারা আশা করছেন, সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন। ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই একই সাথে ২টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে চাচ্ছিলেন না। পরিকল্পনা মন্ত্রণালয় অনেক বড় একটি মন্ত্রণালয়। একই সাথে তাকে শিক্ষা মন্ত্রণালয়ও দেখতে হচ্ছে। সে জন্য সি আর আবরার নতুন উপদেষ্টা হিসেবে পরিষদে আসছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

