নাবালক উপদেষ্টাদের কারণেই জাতীয় ঐক্যে ভাঙন

জাতীয় ঐক্যে ফাটল ধরেছে কিছু ‘নাবালক উপদেষ্টার’ দায়িত্বহীন আচরণে— এমন অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, “দেশে বিভাজন তৈরি হচ্ছে, যা জাতীয় স্বার্থবিরোধী। এমন কর্মকাণ্ড চলতে থাকলে সামনে আরও অসংখ্য পানির বোতল অপেক্ষা করছে তাদের জন্য।”
শুক্রবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজে আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত অর্জন নয়। এটি দেশের কৃষক-শ্রমিক-জনতার সম্মিলিত লড়াইয়ের ফল। অথচ সেই বিপ্লবকে পুঁজি করে কয়েকজন উপদেষ্টা ফায়দা লুটছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
নুরের অভিযোগ, গণআন্দোলনের অর্জন যারা রক্ষা করার কথা, তারাই আজ নতুন বিভেদ সৃষ্টি করছেন। বিশেষ করে উপদেষ্টা আসিফ হোসেন আদালতের রায় উপেক্ষা করে ইশরাক হোসেনের শপথে বাধা সৃষ্টি করেছেন বলেও দাবি করেন তিনি।
নুর বলেন, “এ ধরনের পদক্ষেপ শুধু দলীয় ঐক্য নয়, জাতীয় ঐক্যেও ভাঙন ধরায়। আদালতের নির্দেশ মানা এবং শুদ্ধ রাজনৈতিক চর্চা নিশ্চিত না করলে সামনে আরও সংকট আসবে।”
নুরুল হক নুর রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আন্দোলনের ফসলকে বাঁচাতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে। যারা ষড়যন্ত্র করছে, তাদের মুখোশ উন্মোচন করা জরুরি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

