নির্বাচন কবে দিবেন জাতি জানতে চায় সরকারের উদ্দেশ্য: মির্জা আব্বাস

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনোও রকম ছলচাতুরি করার প্রয়োজন নাই, সুস্পষ্ট করে জানান নির্বাচন কবে দিবেন জাতি এটা জানতে চায়। মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বর্তমানে দেশের পরিস্থিতি একটু ঘোলাটে। আমারা ধারণ করছি, এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে যাচ্ছে। আমরা বিশ্বাস কররি, এই সরকার জাতিকে আশার আলো দেখাবে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কিছু আপনারা করবেন না যাতে জাতি আপনাদের প্রতি বিশ্বাস হারায়। সরকার রাষ্ট্র সংস্কারের কথা বললেও এর কোনও লাইন দেখতেছি বলে উল্লেখ করে বলেন, নির্বাচন নিয়ে কোনও কথা বলে না তারা।
বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বর্তমান সরকারের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, এখন আমরা যদি বলি আপনারা নির্বাচনের কথা না বলে ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছেন। আবারও নতুন করে কোনও রকম ছলচাতুরি করার প্রয়োজন নাই, জাতিকে সুস্পষ্ট করে জানান, কবে নির্বাচন দিতে চান আপনার। জাতি এটি জানতে চায়, জাতিকে অনিশ্চয়তার মধ্যে রেখে দিবেন, আর জাতি বসে বসে আপনাদের তামাশা দেখবে এটা ভাবার কোনও কারণ নেই।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, জাতিকে বিভক্ত রেখে কোনও উন্নয়ন হয় না।আমরাও বলছি, জাতিকে বিভক্ত করে দেশের উন্নয়ন করা সম্ভব না বলে জানিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

