“নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য বাস্তবসম্মত ও প্রশংসনীয়”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত—সেনাপ্রধানের এই মন্তব্য গণতন্ত্র চর্চার জন্য ইতিবাচক এবং প্রশংসনীয়।
শুক্রবার (২৩ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, সেনাবাহিনীর এমন অবস্থান জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।
প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না। তবে ড. ইউনুস যদি আবেগে সিদ্ধান্ত নেন, তা হলে বিকল্প খুঁজে নেবে জনগণ।”

নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বিষয়ে তিনি জানান, তার পদত্যাগে বিএনপি অনড়।
সাংবাদিকদের এক প্রশ্নে সালাহউদ্দিন অভিযোগ করেন, “ছাত্র প্রতিনিধিরা যেকোনো সময় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারলেও বিএনপিকে সবসময় অপেক্ষায় থাকতে হয়। এটি ভিন্নমতের প্রতি অবহেলারই বহিঃপ্রকাশ।”
সরকারের আচরণ নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “যমুনা ঘেরাও করে সরকার এখন যে চাপের সংস্কৃতি চালু করেছে, সেটি মূলত সরকারের উপদেষ্টারাই তৈরি করেছেন।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

