নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দু’দেশের সম্পর্ক স্বাভাবিক হবে: ভারতের সেনাপ্রধান

বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
সোমবার (১৩ জানুয়ারি) দেশেটির সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ও সামরিক সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের সেনাপ্রধান এ কথা বলেন
এসময় তিনি বলেন, বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার (কৌশলগত অংশীদার)। কোনও ধরনের শত্রুতা এই দুই দেশের জন্য ক্ষতিকর। এতে কারও স্বার্থ চরিতার্থ হবে না।
ভারতের সেনাপ্রধান বলেন, আমরা প্রতিবেশী। আমাদের দু’দেশকেই এক সাথে বস-বাস করতে হবে। আমাদের পরস্পরকে জানতে ও বুঝতে হবে। কোনও ধরনের শত্রুতা দুই দেশের কারও পক্ষে ভালো নয়। তিনি আরও বলেন, আামাদের দুই দেশের সামরিক সম্পর্ক একেবারে ঠিক রয়েছে। তবে যদি দুই দেশের সার্বিক সম্পর্কের কথা বলেন তাহলে বলব, দেশটিতে (বাংলাদেশে) নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই তা স্বাভাবিক হবে।
বাংলাদেশের সঙ্গে ভারতের সামরিক সম্পর্কের বিষয়ে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, দেশটির (বাংলাদেশ) সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে যোগাযোগ চলছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের সময় তিনি আমাদের সঙ্গে যোগাযোগের মধ্যে ছিলেন। এমনকি গত ২৪ নভেম্বরও আমাদের দু,জনের মধ্যে ভিডিও কলে আলোচনা হয়েছে। তিনি আমাদের সঙ্গে সব সময় যোগাযোগ রেখেছেন। এখনো সেই যোগাযোগ অব্যাহত আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

