নোয়াখালীতে ‘ডেভিল হান্টে’ আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেলসহ গ্রেফতার ২

বিশেষ সংবাদ

নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় যুক্তরাষ্ট্রে তৈরি ১টি পিপ্তল, ১টি দেশীয় শ্যুটার গান, ১২টি বোমা সদৃশ ককটেল, ৯টি গুলি, ২টি ড্রেগার ও দুটি কিরিচউদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক।

- Advertisement -

এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেট এলাকার কাউছার মিয়ার ব্রিক ফিল্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরকি ইউনিয়নের বাসিন্দা মৃত নুরুল হকের ছেলে মো: নবীর উদ্দিন (৫০) ও হাজী আব্দুল মতিনের ছেলে মো: ইমাম হোসেন (৫০)।

- Advertisement -

জানা গেছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে হাতিয়া থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালায় উপজেলার চরকিং ইউনিয়নের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকায়।

এসময় সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ফাঁকা গুলি চালায়। এরপর সন্ত্রাসীরা বেপরোয়াভোবে যৌথ বাহিনীর দিকে অগ্রসর হলে যৌথ বাহিনী গুলি চালালে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা দৌঁড়ে পালানোর চেষ্টার সময় সেখান থেকে দু’জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

- Advertisement -

নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক বলেন, এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...