‘নৌ’ শব্দ থাকায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হবে: সাখাওয়াত

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে ‘নৌ’ শব্দটি থাকায় এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘জাহাজ বন্দর মন্ত্রণালয়’ করার প্রস্তাব করা হবে বলে জানান নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় বিআইআইএসএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ’ (সিজিএস) আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে এ কথা বলেছেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, ‘নৌ’ শব্দটি থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘জাহাজ বন্দর মন্ত্রণালয়’ করার প্রস্তাব করা হবে। আমি নৌকা চালাই না, আমি জাহাজ চালাই।
তিনি আরো বলেন, ২০০৯-২০২৩ সাল পর্যন্ত দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত ২ হাজার ৬৯৯ জন। এতোদিন যারা দায়িত্বে ছিলেন তারা মন্ত্রণালয়গুলোকে চুরি এবং দুর্নীতির আখড়া বানিয়েছে।
তিনি বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন না হলে, বহু মানুষের স্থান হতো আয়নাঘরে। শেখ হাসিনার পতন না হলে আমিসহ আরো অনেককে আয়নঘরে থাকতে হতো। ৬টি সংস্কারের কথা বলা হয়েছে, যা অনেক বড় ধরনের। তা অল্প সময়ের মধ্যে করা সম্ভব হবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

