পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস

পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, দেশের মোট আয়তনের ১ দশমাংশ এলাকায় পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠী বসবাস করে। তাই পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মনে করে প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
সোমবার (০২ নভেম্বর) পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য জেলাগুলোর সৌন্দর্য সংরক্ষণ ও পর্যটন শিল্পের প্রসারে স্থানীয় সাধারণ জনগণকে সম্পৃক্ত করে নানামুখী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বেকারত্ব হ্রাস পাবে, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জীবনযাত্রার উন্নতি ও সামাজিক বৈষম্য দূর হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, প্রতি বছরের মতো এবারও পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস-২০২৪ পালিত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এই উপলক্ষ্যে আমি বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল জনগোষ্ঠীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

