পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পাল্টে যাচ্ছে

বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ তিন বাহিনীর পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। আজ দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, র্যাব ও আনসারের জন্য নতুন পোশাক চূড়ান্ত (সিলেক্ট) করা হয়েছে। এটা পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। একই সঙ্গে সব করা সম্ভব নয়। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে।
পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের কারণ কি, সাংবাদিকের এমন এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবার মন মানসিকতারও পরিবর্তন হতে হবে। সেই এই তিন বাহিনীর পোশাক পরিবর্তন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রংয়ের। র্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রংয়ের। আর আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রংয়ের।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

