পুলিশ সুপার তানভীর সারদা থেকে গ্রেফতার

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে গ্রেফতার করেফে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান।
তিনি বলেন, ‘গত রাতে ঢাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার ডিবির একটি টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে। তবে কেন, কী অভিযোগে তাকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে তারা কিছু জানায়নি।
উল্লেখ্য, তানভীর সালেহীনের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০১০ সালে পুলিশে যোগ দান করেনে তানভীর সালেহীন। তিনি ২০১৬ সালে আইজিপি ব্যাজ এবং ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পান। কর্মজীবনে তিনি রেকর্ড ২৭ বার কুমিল্লা জেলা পুলিশের সেরা সার্কেলের অফিসার হিসেবে পুরস্কৃত হন। ২০২২ সালে তানভীর সালেহীন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদোন্নতি পান।
এরপর তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থাণে আওয়ামী লীগ সরকারের পতনের হলে তাকে রাজশাহীর সারদায় পুলিশে একাডেমিতে এসপি (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

