পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কাজ করছে সরকার: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি নিরপেক্ষ ও পেশাদার সংস্থায় পরিণত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশের প্রধান কাজ হচ্ছে অপরাধ দমন, দেশে সাধারণ জনগণের নিরাপত্তা ও সমাজে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা। দেশের বর্তমান পরিস্থিতিতে নবীন পুলিশ সদস্যরা সৃজনশীল কাজে নিজেদের প্রতিভা প্রদর্শন করবেন বলে আমি বিশ্বাস করি।

এসময় বেস্ট অ্যাকাডেমিক ক্যাডেট হিসেবে নির্বাচিত হন বদিউজ্জামান, ফিল্ডে বেস্ট হন নজরুল ইসলাম এবং সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ক্যাডেট আরিফুল ইসলাম। তাদের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন আইজিপি বাহারুল আলম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

