প্রয়োজনে জীবন দেবে, তবুও এক ইঞ্চি মাটি হাতছাড়া করবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজিবির নবীন সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্র) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সীমান্ত রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবুও দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন সৈনিকদের উদ্দেশ্যে বলেন, সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনও অবস্থাতেই পিঠ প্রদর্শন করেব না তোমরা। আমি বিশ্বাস করি যে, তোমরা আমাদের হতাশ ও নিরাশ করবে না। তোমাদের দেওয়া নিশ্ছিদ্র নিরাপত্তাই এই দেশের মানুষের নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করে। তোমরাই হবে আমাদের দেশের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।
তিনি আরও বলেন সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সুপরিচিত বিজিবি বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানের মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সঙ্গে পালন করে আসছে।
এসময় অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো: আশরাফুজ্জামান সিদ্দিকী, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

