প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব না: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনে আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার করা সম্ভব না। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সারাদেশে প্রায় ২ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার।
সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা এখনও দেশের প্রশাসনে রয়ে গেছে। যারা খুনি শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে দেশের সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে, তারাই এখনও ক্ষমতায় রয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর দক্ষিণখানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ জাহীদুজ্জামান তানভীরের স্মরণে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বারবার দেশর সাধারণ জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী হয়ে সর্বশেষে ছাত্র-জনতার জীবন কেড়ে নিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল শেখ হাসিনার সরকার। যাদের হাতে শিক্ষর্থী ও সাধারণ মানুষের রক্ত লেগ আছে তাদের বিচার আগে করতে হবে। তা না হলে শহীদ ভাই বোনদের আত্মা শান্তি পাবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

