প্রার্থীর নির্বাচনী বুথ থেকে শেরপুর পৌর কাউন্সিলর শুভ ইমরান আটক

প্রার্থীর নির্বাচনী বুথ থেকে শেরপুর পৌর কাউন্সিলর শুভ ইমরানকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ মে) সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাহির থেকে ভ্রাম্যমান আদালতের অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত শুভ ইমরান বগুড়ার শেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর। তিনি শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীনের অনুসারী হয়ে কেন্দ্রের বাহিরে কাজ করছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুরের সহকারী কমিশানার (ভূমি) জান্নাতুল নাইম জানান, শুভ ইমারন নামের ওই ব্যাক্তি বহিরাগত হওয়ায় প্রার্থীর নির্বাচনী বুথ থেকে তাকে আটক করা হয়েছে। বাহিরের কেউ কেন্দ্রের আশপাশে থাকার সুযোগ নেই। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (২৯ মে) শাজাহানপুর উপজেলা নির্বাচনে সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
শাজাহানপুর উপজেলার ৭২টি কেন্দ্রে মোট ২ লাখ ২৯ হাজার ৮১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শাজাহানপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করল ছাত্রদল

বগুড়ায় অনলাইন জুয়ার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, জব্দ ৬ ফোন

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ১

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার পাঁচ কলেজে শূন্য পাস

বগুড়ায় বাজারে সবজি-মাছে স্বস্তি, চাল-ডালের বাড়তি দামে বিপাকে মধ্যবিত্ত

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

