ফিলিপাইনের অনলাইন জুয়ার বাংলাদেশি এজেন্ট মেহেদি গ্রেফতার

ঝিনাইদহে ফিলিপাইনভিত্তিক একটি অনলাইন জুয়া চক্রের মেহেদি হাসান নামের এক বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
রোববার (১ জুন) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত মেহেদি হাসান ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের বাসিন্দা।
জানা যায়, মেহেদি ফিলিপাইন থেকে পরিচালিত ‘বাংলাউইন’ নামের একটি জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট হিসেবে কাজ করতেন। দেশের নানা প্রান্তে গোপনে এজেন্ট নিয়োগ এবং মোবাইল ব্যাংকিং ও বিভিন্ন ডিজিটাল চ্যানেলের মাধ্যমে টাকা লেনদেনের ব্যবস্থা করতেন তিনি। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করে মানুষকে জুয়ায় যুক্ত হওয়ার জন্য প্রলুব্ধ করতেন মেহেদি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ইমরান জাকারিয়া জানান, দীর্ঘদিন ধরেই মেহেদির উপর নজর রাখছিল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই খালিদ হাসান, এএসআই ইকলাছুর রহমান ও হাফিজুর রহমান।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর মেহেদির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রে জড়িত সদস্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

