ফেসবুকে পোস্ট দিয়ে শরীরে আগুন দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

ময়মনসিংহে ফেসবুকে পোস্ট দিয়ে শরীরে আগুন দিয়ে ডা. অপর্ণা বসাক নামের এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। এ ঘটনায় কথিত প্রেমিক খন্দকার মাহবুব এলাহীর নামে আত্মহত্যায় প্ররোচনার আসামি করে মামলা দায়ের করা হয়।
বুধবার (২৬ জুন) বিকালে নিহতের মা জোসনা বসাক বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলাটি দায়ের করেন। এর আগে মঙ্গলবার (২৫ জুন) সকালে ময়মনসিংহ শহরের পন্ডিতপাড়া এলাকার লাল দাস ভবনের নীচতলায় শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেন ডা. অপর্ণা বসাক।
নিহত অপর্ণা বসাক জামালপুরের সরিষাবাড়ী এলাকার বাসিন্দা। বিগত প্রায় ১ বছর ধরে তিনি ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৫ জুন) ভোরে অপর্ণা বসাক তার নিজ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি প্রেমিক খন্দকার মাহাবুব এলাহীর উদ্দেশে লিখেন, ভালো থেকো, আমি আর পারছি না, হয়তো আমিও সবার মতো হেরে গেলাম, তোমাকে মুক্তি দিয়ে গেলাম। এরপর সকালে নিজ কক্ষ থেকে অর্পণার পোড়া মরদেহ উদ্ধার করা হয়।
মামলায় উল্লেখ করা হয়েছে, খন্দকার মাহবুব এলাহী আমার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে। তার সরলতার সুযোগ নিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেসা করে। মাহবুব এলাহী আমার মেয়েকে বিয়ে না করে মনে আঘাত দেওয়ার কারণে দুঃখ ও কষ্টে আমার মেয়ে শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। আমার মেয়েকে মানসিকভাবে বিপর্যস্ত করে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহত নারীর স্ট্যাটাসে ট্যাগ করা খন্দকার মাহবুব এলাহীকে আসামি করা হয়েছে। কিন্তু অভিযুক্ত মাহবুব এলাহীর কোনো ঠিকানা নেই। ফেসবুক আইডিটিও ডিজেবল দেখাচ্ছে। আসামি খন্দকার মাহবুব এলাহীকে শনাক্ত করতে আমরা কাজ করছি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

