বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার

বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৫ জানুয়ারি) বিকেলে শহরের চেলোপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত প্রদীপ কুমার রায়ের ছোট ভাই মিলন কুমার রায় বলেন, আমার বড় ভাইয়ের বিরুদ্ধে থানায় কোনও মামলা নেই, তিনি কোনও মামলার এজাহারনামীয় আসামি নন। রাজনৈতিক কারণে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। গত ৫ আগস্টের পর সদর থানায় হওয়া হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে।
বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, গত ৫ আগস্টের পর সদর থানার দায়েরকৃত বেশ কিছু হত্যা মামলায় অজ্ঞাতনামায় অনেক আসামি আছে। মামলার তদন্তে প্রদীপ কুমার রায়ের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

