বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি রাজশাহী থেকে গ্রেফতার

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (০৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মহানগর ডিবির পরিদর্শক মশিউর রহমান বলেন, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার বিরুদ্ধে বগুড়া সদর থানায় ৪টি মামলা হয়েছে। এর মধ্যে ৩টিই হত্যা মামলা।
তিনি আরও বলেন, রাজশাহীতে এক নিকটাত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন সজীব সাহা। রবিবার (০৬ অক্টেবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি বগুড়া সদর থানায় জানানো হয়েছে। সোমবার (০৭ অক্টেবর) সকালে বগুড়া সদর থানা পুলিশের একটি দল রাজশাহীতে আসার কথা রয়েছে। তারা আসলেই তাদের নিকট গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সজীব সাহাকে হস্তান্তর করা বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকেই ছাত্রলীগ নেতা সজীব সাহা গা ঢাকা দেন। এতদিন তিনি রাজশাহী মহানগর এলাকায় আত্মগোপনে ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

