বগুড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ চারজন আটক

বগুড়ায় একটি ভাড়া বাসা থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শিশুপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিম পাড়ার রুলি বেগম (৩৫), খুলনার বিথি আক্তার (২৪), শেরপুরের সাথী আক্তার (৩৫) এবং কাজিতলার আব্দুল আলিম (২৭)।
স্থানীয়রা জানান, শিশুপার্ক এলাকার ওই ভাড়া বাসাটি নিয়ে বেশ কিছুদিন ধরেই সন্দেহের কথা উঠছিল। অবশেষে পুলিশের অভিযানে বিষয়টি প্রকাশ্যে আসে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছে। পরে অভিযান চালিয়ে নারীসহ চারজনকে হাতেনাতে আটক করি।”
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

