বগুড়ায় আওয়ামী লীগ কর্মীকে গলা কেটে হত্যা

বগুড়ায় বাসার সামনে থেকে তুলে নিয়ে বাবর আলী (৫০) নামের এক আওয়ামী লীগের কর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) রাতে শহরের ফুলবাড়ি বান্নিমেলা সেতুর ওপর এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, বাবর আলী আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার বাড়ি বগুড়া শহরের চক আকাশতারা এলাকায়। বাড়ি থেকে একটু দূরে ধাওয়াপাড়া বটতলা এলাকায় রাহিম স্টোর নামের একটি মুদিদোকান ছিল তার।
নিহতের মেয়ে বীণা জানান, আমার বাবার দোকানে সব সময় লোকজন আড্ডা দিতেন। আওয়মী লীগের এই দুঃসময়ে দোকানে বসে তিনি শেখ হাসিনা সরকারের গুণগান করতেন। এতে প্রতিপক্ষের লোকজন তার ওপর অনেক ক্ষিপ্ত ছিল। তিনি গতকাল রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ির দিকে উদ্দ্যেশে দেন।

বাড়ির কাছে পৌঁছালে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত তাকে মারধর করে। এরপর তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে শহরের ফুলবাড়ীতে করতোয়া নদীর ওপর বান্নিমেলা ব্রিজে নিয়ে যায়। পরে সেখানে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পর গলা কেটে হত্যা করা হয়।
বগুড়ায় আওয়ামী লীগ কর্মীকে গলা কেটে হত্যার বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রহমান বলে, কয়েকজন দুর্বৃত্তরা বাবর আলীকে গলা কেটে হত্যা করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

