বগুড়ায় আওয়ামী লীগের সাবেক সভাপতির চার বছরের কারাদণ্ড

বিশেষ সংবাদ

বগুড়ার শিবগঞ্জে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হককে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ জুলাই) বগুড়ার বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আজিজুল হক আদালতে উপস্থিত ছিলেন না।

- Advertisement -

দণ্ডপ্রাপ্ত আজিজুল হক বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার বানাইল মহল্লার বাসিন্দা এবং মৃত মোজাম্মেল হকের ছেলে।

বিদ্যুৎ আদালতের পেশকার সৈয়দ শফিউল আলম বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আত্মসমর্পণ করলে বা তাকে গ্রেফতার করা হলে ওই সময় থেকে রায় কার্যকর হবে বলে জানান তিনি।

- Advertisement -

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১১ নভেম্বর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, আজিজুল হক তার বাড়িতে প্রায় ১৮ মাস ধরে বিদ্যুৎ বিভাগের অনুমতি ছাড়া সরাসরি সংযোগ নিয়ে ১১টি ফ্যান, ২৯টি লাইট, ২টি ফ্রিজ, ১টি টিভি, ১টি এসি, ১টি রাইস কুকার ও ১টি পানির পাম্প চালাচ্ছেন। এতে সরকারের প্রায় ১১ লাখ ৩২ হাজার টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।

ঘটনার পর শিবগঞ্জ উপজেলার নেসকো কার্যালয়ের সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় দেন।

- Advertisement -

প্রসঙ্গত, আজিজুল হক ২০২৪ সালের ৫ আগস্ট থেকেই পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে প্রায় ৯ থেকে ১০টি মামলা রয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন)...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’...