বগুড়ায় কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো পুলিশ

বগুড়ার শিবগঞ্জে অভিনব কৌশলে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৯ জুন) বিকালে উপজেলার মহাস্থানগড় এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ থানার সেকেন্ড অফিসার ব্রজেন চন্দ্র মাহাতো। তাঁর সহযোগী এএসআই শাহিনুর আলম ধানক্ষেতে কৃষকের ছদ্মবেশে বসে থাকেন। পরে সঠিক সময়ে আসামি শিবলু মিয়াকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত শিবলু মিয়া শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি পূর্বের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

