বগুড়ায় চাচীর গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে

বগুড়ার সারিয়াকান্দিতে চাচীর গোসলের সময় মোবাইল ফোনে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের ঘটনায় মাহমুদুল হাসান (২৫) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার সহযোগী সজিব মিয়াকেও (২৪) মাদকসেবনের সরঞ্জাম ও ধারালো অস্ত্রসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল উত্তর পাড়া গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান তার চাচীর গোসলের সময় বাড়ির ছাদ থেকে মোবাইলে ভিডিও ধারণ করেন। এরপর সেই ভিডিও ইমোর মাধ্যমে প্রবাসে থাকা চাচাকে পাঠিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন তিনি।
ভুক্তভোগী সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পে অভিযোগ দিলে বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে মাহমুদুলকে আটক করে। তার সঙ্গে থাকা বন্ধু ও অন্তারপাড়া গ্রামের বাসিন্দা সজিব মিয়াকেও আটক করা হয়।

পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা ও হেরোইন সেবনের সরঞ্জাম, একটি বার্মিজ চাকু ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তথ্যপ্রযুক্তি আইনে মাহমুদুল এবং অস্ত্র ও মাদকের দায়ে সজিবকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
শাহরিয়ার রহমান বলেন, ‘আপত্তিকর ভিডিও ধারণ, মাদকসেবনের উপকরণ এবং ধারালো অস্ত্র রাখার অপরাধে তাদের সাজা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

