বগুড়ায় ‘জুলাই’ নিয়ে কটূক্তির অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

বগুড়ায় ‘জুলাই গণ-অভ্যুত্থাণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করার অভিযোগে আশরাফুল আলম তানজিল (২৫) নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (০২ জুন) রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার সূত্রাপুর কসাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত তানজিল ওই এলাকার মোন্তেজার রহমানের ছেলে।
বুধবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার।
তিনি জানান, গ্রেপ্তার হওয়া তানজিল নিষিদ্ধ সংগঠন বগুড়া জেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুলাই’ মাস নিয়ে উসকানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ডিবি আরও জানান, তানজিলের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তাতে ওই মন্তব্যের স্পষ্ট প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা প্রক্রিয়াধীন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

