বগুড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

বগুড়ার শাখারিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।
মঙ্গলবার (২৫ জুন) ভোররাতে শহরের চালিতাবাড়ি এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলে এই অভিযান।
আটককৃত দুই কিশোর, আসিফ ও শাওন বহুদিন ধরেই এলাকায় গ্যাং-সম্পৃক্ত অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে ২৬টি দেশীয় অস্ত্র, ১টি ককটেল ও ছিনতাইকৃত ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এর আগে, গত ২৩ জুন একই এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে আরও পাঁচটি দেশীয় অস্ত্র ও একটি ককটেল উদ্ধার করা হয়েছিল। গ্রেপ্তার দুজনকে ও উদ্ধারকৃত আলামত বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট ফাহাদ বলেন, ‘অপরাধীরা যতই সংগঠিত হোক না কেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

