বগুড়ায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

বগুড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (০৯ মার্চ) দুপুর ২টার দিকে শহরের ঢাকা-রংপুর মহাসড়কের ভবেরবাজার এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার কাটনারপাড়া এলাকার মুদী ব্যবসায়ী সজল মিয়া (৫০) ও তার স্ত্রী হোসনে আরা (৪৫)। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, আজ দুপুরে হোসনের আরা তার স্বামী সজল মিয়ার সঙ্গে মোটরসাইকেলেযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে মধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের ভবেরবাজার এলাকায় পৌছাঁলে পেছন দিক থেকে আসা ঢাকাগামী একটি কালো মাইক্রোবাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে তারা দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। ওই সময় পেছনে থাকা দ্রুতগামীর আরও একটি বাস এই দম্পতিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সজল মিয়া মারা যান। পরে সেখান থেকে তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক মাইক্রোবাস ও বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

