বগুড়ায় ভুয়া ডিগ্রি ও প্রতারণার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনের নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে ভূয়া ডিগ্রি ও প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রশিদুল ইসলাম ও সেনাবাহিনীর ক্যাপ্টেন সাজ্জাদ হায়দারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
জানা যায়, নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে রোগীদের দেওয়া হতো ভূয়া প্রেসক্রিপশন ও ভুল রিপোর্ট। প্রতিষ্ঠানটির মালিক একজন এমবিবিএস ডিগ্রিধারী হলেও নিজের নামের সঙ্গে অতিরিক্ত ভুয়া ডিগ্রি যুক্ত করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেন।

এছাড়া সেখানে চিকিৎসা ডিগ্রিবিহীন ব্যক্তিদের দিয়ে স্বাস্থ্যসেবা দেওয়া হতো এবং রোগীদের কাছ থেকে নেওয়া হতো অতিরিক্ত অর্থ। এসব অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারকে ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
এ সময় ভূয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগে ডা. এস. কে সাজেদুল আলমকে আরো ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রশিদুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্য নিয়ে প্রতারণা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

