বগুড়ায় ছুরিকাঘাতে চাকরিজীবী যুবককে হত্যা

বগুড়ার শাজাহানপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যাক্তির নাম আনোয়ার হোসাইন (৩১)। বুধবার (২৬ জুন) রাতে উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে ফটকি ব্রিজের উত্তরে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসাইন নওগাঁর মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা খোয়াজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি রেনেটা ফার্মাসিউটিক্যালসের একজন অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউটর ছিলেন এবং দীর্ঘদিন ধরে বগুড়ার শাজাহানপুর থানার সাজাপুর আকন্দপাড়ায় ভাড়া থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, গতকাল রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আনোয়ার হোসাইনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় এক ব্যক্তি মরদেহটি পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে বিষয়টি হাইওয়ে থানা পুলিশকেও জানানো হয়।

ভোর সাড়ে ৫টার দিকে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেখে, ঘটনাস্থলে রোড এক্সিডেন্টের কোনো আলামত নেই। পরে মরদেহ পরিদর্শন করে দেখা যায়, আনোয়ারের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, ডান স্তনের পাশে, বুকের নিচে, ডান হাতের কনুই ও কব্জির মাঝামাঝি স্থানে গভীর ক্ষত দেখা যায়।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, “বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

