বগুড়ায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান, মাদক-অস্ত্রসহ আটক ১০

বগুড়া শহরের চকসূত্রাপুর হরিজন কলোনীতে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (২৮ মে) দিবাগত রাত ১টা ৪৫ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত চলা এই অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
এসময় আটক করা হয়েছে ১০ জনকে, যার মধ্যে একজন নারী মাদক ব্যবসায়ী ও চারজন কিশোর গ্যাং সদস্য রয়েছে।
জানা যায়, সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির নেতৃত্বে অর্ধশতাধিক সেনাসদস্য এই অভিযান পরিচালনা করেন। প্রায় ২ কিলোমিটার এলাকা ঘিরে শতাধিক বাড়িতে একযোগে অভিযান চালানো হয়।
সেনাসদস্যরা জানান, অভিযানের সময় বেশ কিছু চিহ্নিত বড় মাদক ব্যবসায়ী ঘরবন্দি হয়ে তালা ঝুলিয়ে পালিয়ে যান। কিন্তু তালা ভেঙে প্রতিটি ঘর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ৩ হাজার বোতল বাংলা চোলাই মদ, দেড়শো গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ অর্থ।
এছাড়াও উদ্ধার করা হয়েছে চাপাতি, চাকু, কুড়াল ও ধারালো দা সহ ৩০টি দেশীয় অস্ত্র। সেনাবাহিনীর পক্ষ থেকে আটককৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এলাকাভিত্তিক মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসবিরোধী এই অভিযান নিয়মিতভাবে চলবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

