বগুড়ার গাবতলীতে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

বগুড়ার গাবতলীতে মো: মোবাশ্বির হোসেন (১৩) নামেএক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (২১ অক্টেবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাড়ুয়ামালা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোবাশ্বির হোসেনের চাচাতো ভাই নাবিল আহমেদকে (১৯) আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছেন এলাকাবাসী।
নিহত মোবাশ্বির হোসেন উপজেলার নাড়ুয়ামালা এলকার মো: শফিকুল ইসলামের ছেলে। সে গাবতলী আইডিয়াল কেজি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। আটক নাবিল আহমেদ একই এলাকার মো: সেলিম হোসেনের ছেলে।
জানা গেছে, কিছুদিন আগে স্কুলছাত্র মোবাশ্বিরের হার্টে অস্ত্রোপচার হয়। আজ সকালে মোবাশ্বির তার নিজ বিছানায় শুয়ে ছিল। এ সময় মোবাশ্বিরের চাচাতো ভাই নাবিল আহম্মেদ তাকে প্রথমে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন এবং পরে ছুরি দিয়ে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করেন।

বগুড়ার গাবতলীতে স্কুলছাত্রকে গলা কেটে হত্যার বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, নিহত কিশোরের মরদেহ ঘটনাস্থাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আটক নাবিলকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

