বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ নেতা জুলফিকার গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা জুলফিকার আলী সঞ্জুকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে উপজেলা পরিষদের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুলফিকার আলী সঞ্জু শেরপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম পশ্চিমপাড়ার মরহুম আমজাদ হোসেনের ছেলে। তিনি কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
জানা গেছে, আজ দুপুরে শেরপুর থানার তদন্ত ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলা পরিষদের সামনের রাস্তা থেকে আওয়ামী লীগ নেতা সঞ্জুকে গ্রেফতার করে। আজ বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে
বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতার জুলফিকার রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

