বগুড়ার শেরপুরে গ্রামবাসীর গণপিটুনিতে গরু চোর নিহত

বগুড়ার শেরপুরে গরু চুরি করতে এসে গ্রামবাসীর গণপিটুনিতে আসিফ প্রামানিক (৪০) নামের এক গরুচোর নিহত হয়েছে। এ ঘটনায় গরু চুরিতে ব্যবহৃত একটি পিকআপ আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধগ্রামবাসী। বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসিফ শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী এলাকার মৃত ফজল প্রামানিকের ছেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় গরু ও ভূট্টাসহ বিভিন্ন কিছু চুরি হচ্ছে। গত ৩ দিন আগে শালফা গ্রামে পল্লী চিকিৎসক মকবুল হোসেনের বাড়ি থেকে ২টি গরু চুরি করেছে চোরেরা। ২দিন আগেও শালফা গ্রামে চুরি করতে এসে ধাওয়া খেয়ে পালিয়েছে চোরেরা। এ কারনে উদ্বিগ্ন হয়ে গ্রামবাসী রাতজেগে গরু পাহারা দিচ্ছে। এরই মধ্যে গতকাল রাত সাড়ে ৩টার দিকে শুবলী দক্ষিনপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মিজানুর রহমানের বাড়ি থেকে একটি গাভী গরু চুরি করে ধান ক্ষেতের মধ্য দিয়ে পাশের এম কে বি ইটভাটার সাথে রাস্তায় নিয়ে যায়।

সেখানে চোরদের রাখা পিকআপে গরুটি তুলতে দেখে গ্রামবাসী। পরে গরু চুরির খবর গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা চোরকে ধাওয়া দেয়। এসময় গরু চুরি করতে আসা ৪জন চোরের মধ্যে তিনজন চোর পালিয়ে যায়। এবং চুরি করতে আসা পিকআপ চালক আসিফকে শেরপুরের শুবলী স্কুল মাঠে আটক করে গণপিটুনি দিলে সে মারা যায়। গরু চোর আসিফ মারা যাওয়ার আগে তার সঙ্গে থাকা আরও দুইজনের নাম বলে যায়, তারা হলো বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকার শ্যামল ড্রাইভার যার মোবাইল নম্বর ০১৭৫১৭৫৩০৩৭ ও শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকার মো: রকি (০১৮২৭৭০২৩০৪)
স্থানীয়রা আরো জানান, দিনের পর দিন শেরপুরের শুবলীগ্রামসহ আশেপাশের আরও গ্রামে চুরি হচ্ছে। কৃষকদের সম্পদ গরু, গরু চুরি হলে আমরা নিঃস্ব হয়ে যাবো এই কারনে আমারা গ্রামবাসী রাতজেগে পাহারা দেয়। গতকাল রাতে গরু চুরি করতে এসে এলাকাবাসীর গণপিটুনিতে চোর আসিফ মারা যায়।
বগুড়ার শেরপুরে গ্রামবাসীর গণপিটুনিতে গরু চোর নিহতের বিষয়টি নিশ্চিত করে (শেরপুর-ধুনট সার্কেল) এর অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন জানান, গণপিটুনিতে নিহত আসিফ প্রামানিকের নামে এর আগেও গরু চুরির মামলা রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখবো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

