বগুড়ার শেরপুরে পুলিশ কনস্টেবলের মৃত্যু

বগুড়ার শেরপুরের ভবানীপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল হৃদয় সিকদারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার এসআই মো: রাকিব।
মৃত হৃদয় সিকদার পাবনা জেলার আমিনপুর থানাধীন সৈয়দপুর গ্রামের মৃত ওহাব সিকদারের ছেলে। তিনি বগুড়া পুলিশ লাইন্স থেকে গতকাল সন্ধায় ভবানীপুর পুলিশ ফাঁড়িতে যোগদান করেন।
যোগদানের রাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতা বুঝতে পেরে অন্যান্য পুলিশ সদস্যরা তাঁকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মৃত্যুর পর বগুড়া পুলিশ লাইন্সে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানেই তাঁর পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, হৃদয় সিকদার এর আগেও অসুস্থ হওয়ায় বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে হেলিকপ্টারে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিলো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

