বগুড়ার শেরপুরে বজ্রপাতে নিহত ২, আহত ৭ জন

বগুড়ার শেরপুরে বজ্রপাতে দুইজন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় কমপক্ষে আরও ৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (০৫ অক্টেবর) বেলা দেড়টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের বাঙালি নদীর তীরে ঘরের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জাহিদুল ইসলাম (১৪), জয়লা আলাদি ও মোরসালিন ইসলাম (১১) তারা সবাই চর খানপুর এলাকার বাসিন্দা। আহতরা হলেন, জাকারিয়া (১২), রুস্তম আলী (১৭), শিহাব উদ্দিন (১৫), রাসেল উদ্দিন (১৭) ও মিরাজুল ইসলাম (১১)। স্থানীয় ইউপি মেম্বার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসীরা জানান, আজ বেলা ১২টার দিকে ওই এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বাঙালি নদীর তীরে বালুর স্তূপে শিশু-কিশোররা ফুটবল খেলছিল। এরপর বেলা আনুমানিক ২টার দিকে আকস্মিক বজ্রপাতে জাহিদুল ও মোরসালিন ঘটনাস্থলাই মারা যায়। স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সিরাজুম মনিরা বলেন, আমাদের এখানে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত ৭ জনের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ৩ জনের একজন হাসপাতালে ভর্তি আছে এবং দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হতে পারে।
বগুড়ার শেরপুরে বজ্রপাতে নিহত ২ জন, আহত ৭ বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে শেরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

