বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় দুইজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় এবং পরদিন রবিবার (০৯ ফেব্রুয়ারী) আদালতে পাঠানো হয়। শেরপুর থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সুঘাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নামদার হোসেন (৫৫) এবং মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার (৫৬)। নামদার হোসেন চকনশি গ্রামের আহম্মেদ আলীর ছেলে এবং আব্দুস সাত্তার তালতা গ্রামের জনাব আলী সেখের ছেলে।
মামলার নথি অনুযায়ী, গত ১৭ জুলাই শহরের ধুনট রোড মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মসূচিতে বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানোর অভিযোগে গত ২ নভেম্বর থানায় মামলা দায়ের করা হয়। মামলার বাদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত সরকার, শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকার বাসিন্দা। মামলায় মোট ১৪৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়, পাশাপাশি অজ্ঞাতনামা আসামিও রাখা হয়।

বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “মামলার তদন্তে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে”।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

