রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়লো পোল্ট্রি ফিড কারখানা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে আলাল গ্রুপের পোল্ট্রি এন্ড ফিশ ফিড লিমিটেডের কারখানা ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাত পৌঁনে ১টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া চকপোতা এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কারখানাটির যন্ত্র, কাঁচামাল এবং উৎপাদিত মালামাল পুড়ে গেছে।

কারখানার শ্রমিক ও ফায়ার সর্ভিস সূত্রে জানা যায়, গতকাল রাত ১টার দিকে কাখানার পশ্চিম অংশের গুদামে আগুনের সূত্রপাত হয়। এসময় শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ততক্ষণে আগুন বিস্তার লাভ করে। খবর পেয়ে শেরপুর ফায়ার স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও তিনিটি ফায়ার সার্ভিস স্টেশনের ৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে যুক্ত হয়। প্রায় ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সুত্রপাতের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আলাল গ্রুপের পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেড এই কারখানার হিসাব বিভাগের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক মামুনুর রশিদ বলেন, আগুনে বিনষ্ট ফিড তৈরীর কাঁচামাল, মেশিনারিজ এবং গোডাউনের ক্ষয় ক্ষতির পরিমান অন্ততঃ ৪৭ কোটি টাকা।

বগুড়ার শেরপুরে পোল্ট্রি ফিড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিষয়টি নিশ্চিত করে শেরপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বখতিয়ার উদ্দিন বলেন, গতকাল দিবাগত রাত ১টা থেকে শেরপুর, ধুনট, শাজাহানপুর ও বগুড়ার ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি ইউনিট অন্তত ৫ ঘন্টা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলমান রয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৫০) নামে এক পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সন্ধ্যাবাড়ী গ্রামে তাঁর নিজ বাড়ির...

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার...

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: আসিফ মাহমুদ

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া...

বগুড়ায় পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৫০) নামে এক পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে...

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির...

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: আসিফ মাহমুদ

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫...

বগুড়ার সোনাতলা স্টেশনে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বগুড়ার সোনাতলা রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’...