বঙ্গবন্ধুকে নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল আ. লীগ: হাসনাত

বঙ্গবন্ধুকে নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগ কোনও রাজনৈতিক দল ছিলো না, বরং আওয়ামী লীগ ছিলো একটি ধর্ম। বঙ্গবন্ধুকে নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ। বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
হাসনাত বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সবসময় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে। বিচার ব্যবস্থা, হাইকোর্ট ও স্বাস্থ্য ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে পুজিবাদের মাধ্যমে ফ্যাসিবাদকে ধরে রাখার চেষ্টা করেছে তারা।
তিনি বলেন, গত ৫ জুলাই যখন হাইকোর্টের রায় হয়। শিক্ষার্থীরা সেই রায় প্রত্যাখ্যান করে এবং আন্দোলন শুরু করে শিক্ষর্থীা। আন্দোলনের শুরুর দিকে গত ১৬ বছর ধরে চলে আসা ‘ট্যাগিং ব্লেমিং’ যে বিষয়টি ছিলো যখনই কেউ তার দাবি নিয়ে মাঠে আসবে তখনই তাকে কোনো রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে ফাসিয়ে দেয়ার চেষ্টা করা হতো। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের রাজনীতি করলে তখন তাদের কোনো যৌক্তিক দাবি জানানোর অধিকার ছিলো না।
তিনি আরও বলেন, বিষয়টি তখন গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান মেনে নিয়েছিল। আর এই কারণেই শুরুতেই দাবির চেয়ে এটি অরাজনৈতিক আন্দোলন হিসেবে বেশি গুরুত্ব দেয়া হতো বলেও মন্তব্য করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

