বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরালেন উপদেষ্টা মাহফুজ আলম

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনার সরকার। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। তবে সরকার পতনের তিন মাস পেরিয়ে গেলেও বঙ্গভবন থেকে সরানো হয়নি শেখ মুজিবুর রহমানের ছবি। এই নিয়ে সারাদেশে ব্যাপক সমালোচনা চলে আসছিলো অনেক দিন আগে থেকেই।
অবশেষে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
কেন শেখ মুজিবুরের ছবি সরিয়েছেন, তার নিজ ফেসবুক একাউন্টে এক পোস্টের মাধ্যমে তার ব্যাখ্যাও দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান, ৭১ ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা গত ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে এই ফ্যাসিস্টের ছবি সরাতে পারিনি। যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। কিন্তু দেশের মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে আরা কোথাও দেখা যাবে না।
তিনি আরও লিখেছেন, শেখ মুজিবুর রহমন ও তার কন্যা দেশের জনগণের সঙ্গে যা করেছেন তা আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং তার জন্য সারাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। অগণতান্ত্রিক ৭২-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যা (৭২-৭৫, ২০০৯-২০২৪)। তাহলে, আমরা ৭১-এর আগের শেখ মুজিবুর রহমানে কথা বলতে পারি। ক্ষমা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনও ধরনের সংলাপ হবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

