বলেছিলাম এক বছরের বেশি সংসদে টিকবা না, ৭ মাসের বেশি টিকে নাই: রুমিন ফারহানা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি বলেছিলাম ২০২৪-এর নির্বাচন করো শেখ হাসিনা, কিন্তু এক বছরের এই বেশি সংসদে টিকবা না। আল্লাহর দরবারে কোটি-কোটি শুকরিয়া, ৭ মাসের বেশি টিকতে পারে নাই।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের রাজাপুর গ্রামে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ওই গণভবন যেটা ১ টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিলা, মনে করেছিলে গণভবন তোমার বাপের বাড়ির পৈত্রিক সম্পত্তি। সেই গণভবন থেকে হেলিকপ্টারে করে ওই যে উড়াল দিছে হাসিনা আর আসতে পারে নাই।
তিনি বলেন, দেশে এখন আর আওয়ামী লীগকে চোখে দেখা যায় না। তাদের দলের সঙ্গে দৃশ্যমান কোনও শত্রুও নেই আমাদের। তবে অদৃশ্য শত্রু আছে। তাই মনে রাখবেন, বিএনপি এখনও ক্ষমতায় আসেনি। কোনও রকম অন্যায়ের সঙ্গে নিজেকে জড়াবেন না। বিএনপির মতো দলকে ভাঙা যায় না। তবে তার পিছনে শত্রু থাকে। সুতরাং আমি আমার ভাই-বোনদের বলবো সাবধান থাকতে।
বিএনপির এই নেত্রী বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, যদি একত্রে থাকি, আমরা যদি সঠিক মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারি, তাহলে বাংলাদেশে আর দ্বিতীয় কোনও হাসিনা আমরা তৈরি হতে দেব না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

