“বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই যোদ্ধাদের নাম”: আসিফ মাহমুদ

বিশেষ সংবাদ

“যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই আন্দোলনের শহীদ, আহত ও সংগ্রামীদের নাম” বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শুক্রবার (১৮ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে এই কথা বলেন তিনি।

ম্যারাথনে অংশ নেন শহীদ পরিবার, আহত যোদ্ধা ও বিভিন্ন বয়সী প্রায় সাত শতাধিক তরুণ। অনুষ্ঠানজুড়ে ছিল সংহতি, স্মরণ ও চেতনার আবহ। অংশগ্রহণকারীদের অনেকেই বলেন, এমন আয়োজন শুধু ক্রীড়াচর্চাই নয়, ইতিহাসচর্চাও।

পুরস্কার বিতরণ শেষে নিজের বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, “জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন যেন এক দীর্ঘ ম্যারাথনের মতো। সময় লাগবে, কিন্তু আমরা দেশপ্রেম আর সংগ্রামের শক্তি দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করব। যেমন আজকের ম্যারাথনে কারো আলাদা ট্রেনিং ছিল না, তেমনি জুলাইয়ের যোদ্ধারাও নিরস্ত্র হাতে দাঁড়িয়েছিল হিংস্র অস্ত্রের বিরুদ্ধে।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার পর নাগরিক মর্যাদা ও সাম্যের যে স্বপ্নে মানুষ রাজপথে নেমেছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। সবাইকে দায়িত্ব নিতে হবে সেই অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নের জন্য।”

অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আহতদের প্রতি শ্রদ্ধা জানায় আয়োজকেরা। পুরো আয়োজনজুড়ে উপস্থিতদের মধ্যে আবেগ ও শ্রদ্ধার অনুভূতি ছিল স্পষ্ট। আয়োজনটি ‘জুলাই চেতনা’কে আগামীর প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আরও এক ধাপ এগিয়ে রাখল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...