‘বাংলাদেশে এখন আওয়ামী লীগ বলতে কিছু নেই, নেতারা অনলাইনে হম্বিতম্বি করছে’: প্রেস সচিব

বাংলাদেশে এখন আর আওয়ামী লীগ বলে কোনো সংগঠন নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দলটির অনেক নেতা টাকা-পয়সা লুট করে বিদেশে পালিয়ে গেছেন। দেশের মাটিতে তাদের কোনো কার্যক্রম নেই বললেই চলে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে শফিকুল আলম বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগের কোনো মিছিল নেই। কেউ কেউ অন্য দলে যোগ দিয়েছেন। বেশিরভাগ নেতা টাকা-পয়সা চুরি করে বিদেশে চলে গেছেন। সেখানে বসে অনলাইনে হম্বিতম্বি করছে, এই করব, সেই করব।”

তিনি আরও বলেন, প্রায় ১৬ বছরের শাসনামলে আওয়ামী লীগ খুন, গুম, দুর্নীতির পরিবেশ তৈরি করেছে। এই দীর্ঘ সময়ের ‘অপশাসনের’ কারণে জনগণের সহানুভূতি হারিয়েছে দলটি। “মানুষ আর তাদের পাশে নেই বলে জানান তিনি।
প্রেস সচিব বলেন, ২০০৪ সালের আগস্ট থেকে শুরু করে শেখ হাসিনার নেতৃত্বে যেসব হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর বিচার করাই বর্তমান সরকারের অগ্রাধিকার। “বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে আশা করি খুব দ্রুত এগুলো শেষ করতে পারব
আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে শফিকুল আলম বলেন, “ওরা কত ডাকছে, এই আসো, মিছিল করো। একটা-দুটা ছেলে দু-একটা কথা বলে। অথচ এত বড় দল বলে দাবি করে, অথচ সারা দেশে কোথাও কোনো মিছিল নেই। পুরো দলটাই যেন গায়েব হয়ে গেছে। মানুষ আর বিশ্বাস করে না এই দলকে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

