বাংলাদেশের বিরুদ্ধে ভারত অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের মূল হোতা শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারত অপপ্রচার চালিয়েই যাচ্ছে। এ বিষয়ে দেশের সকলকে সতর্ক থাকতে হবে। না হলে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদের সম্মুখিন হবো।
বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাতে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রাজনৈতিক দল নিষিদ্ধের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে আমি মনে করি যে আমার মতামত দেওয়া সমুচিত নয়। কারণ এই মতামত দেবে বাংলাদেশের সাধারণ জনগণ। কোন দল রাজনীতি করবে আর কোন দল রাজনীতি করবে না এবং নির্বাচনে যারা জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা এমনি বাতিল হয়ে যাবে অথবা দেশের পার্লামেন্ট এই সিদ্ধান্ত নেবে। আমি একজন গণতান্ত্রিক ব্যক্তি, আমি বিশ্বাস করি যে, কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধ রাজনৈতিক দলের নয়, এটা দেশের জনগণের ব্যাপার।
সম্পতি উপদেষ্টা নিয়োগের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উপদেষ্টা নিয়োগ করার কোনও প্রচলন নেই। এটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিজস্ব এখতিয়ার। তাদের সুবিধার জন্য যাকে যাকে নেওয়ার দরকার তাকেই তারা নেবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

