বাংলাদেশের শত্রুকে’ দিল্লিতে রাজার হালে রেখেছে ভারত: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছরে বাংলাদেশকে বেচে দিয়েছে তবে তারা তিস্তার একফোঁটা পানি আনতে পারে নাই। ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ৫৪টা নদী আছে, প্রত্যেকটা নদীতেই তারা বাঁধ বসিয়ে রেখেছে। একদিকে ভারত আমাদের পানি দেয় না, অন্যদিকে দেশের শত্রু শেখ হাসিনাকে তারা দিল্লিতে রাজার হালে বসিয়ে রেখেছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রংপুর ও লালমনিরহাটের তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চর পয়েন্টে তিস্তা রক্ষা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পলন করে বিএনপি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অবস্থান কর্মসূচিতে বিএনপির মহাসচিব বলেন, দিল্লিতে বসে ফ্যাস্টি হাসিনা বিভিন্ন রকম হুমুক জারি করে। আজকে যে সংগ্রাম শুরু হয়েছে, এটা আমাদের বাঁচা মরার সংগ্রাম। আজকের আন্দোলকে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব।
ভারতের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, তাদেরকে (ভারত) পরিস্কার করে বলতে চাই। যদি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে সবার আগে আমাদের তিস্তার পানি দেন। সীমান্ত হত্যা বন্ধ করেন। আর বাংলাদেশের মানুষের সঙ্গে যে দাদার মতো আচরণ করেন সেটাও বন্ধ করেন। আমরা নিজের পায়ের ওপর দাঁড়াতে চায় এবং আমাদের হিস্যা (অধিকার) বুঝে নিতে চাই। আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই তবে কিন্তু বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

