বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ শুরু হবে: গয়েশ্বর চন্দ্র রায়

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ শুরু হবে বলে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের প্রজন্ম নামের একটি সংগঠন এই অনুষ্ঠান আয়োজন করে।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি ৯০ শতাংশ। আমরা শুধু ইলিশ মাছ পাঠাই, তারা সবকিছুই পাঠায়। সুতরাং ভিসা ও এলসি সব যদি বন্ধ থাকে, তাহলে ভারতের দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব রাখ, কারে সঙ্গে কোনও প্রভুত্ব রাখা নয়। ছোট-বড় দেশ বলে কোনো কথা নেই। প্রতিটা দেশই কারও না কারও ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র এতো বড় একটা দেশ, তাদের দেশে অস্ত্র বানানোর কারখানা ছাড়া তাদের অন্য কোনও কারখানা নেই। কিন্তু তারা পোশাকের জন্য বাংলাদেশ, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের ওপর নির্ভরশীল থাকতে হয়। সুতরাং ভারত যা করছে, তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে।
বাংলাদেশের মানুষের মনোভাব ভারত সরকার না বুঝলে দুই দেশের সম্পর্ক মুখোমুখি অবস্থানে চলে যাবে বলে মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

