বাসায় ঢুকে অভিনেতা আজাদকে গুলি, স্ত্রী আহত

ঢাকার সাভারের আশুলিয়ায় নিজ বাসায় ছোট পোর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের আঘাতে তার স্ত্রীও আহত হয়েছেন। তাদের দু’জনকেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে আশুলিয়ার জিরাবো এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিক।
জানা যায় আশুলিয়ার জিরাবো এলাকার নিজ বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করেন অভিনেতা আজাদ। আজ ভোরে দুইজন দুর্বৃত্ত তাদের বাড়ির রান্না ঘরের জানালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় অভিনেতা আজাদ ও তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে বাইরে আসলে দুর্বৃত্তরা আজাদের পায়ে তিন রাউন্ড গুলি চালায়।

ওই সময় তার স্ত্রীকেও কড়াই দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, দুর্বৃত্তরা বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে অভিনেতা আজাদের দুই পায়ে গুলি করেছে। এসম তার স্ত্রীকেও আঘাত করে আহত করা হয়েছে। তারা দু’জনই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন, ডাকাতি কিংবা কোনও উদ্দেশে গুলি করা হয়েছে তা স্পষ্ট না। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

