বিএনপির দুর্নীতিবাজ নেতারা পালানোর সুযোগ পাবে না: বিএনপি নেতা মনিরুল হক

আওয়ামী লীগের নেতারা তো দেশে থেকে পালানোর সুযোগ পেয়েছে, বিএনপির দুর্নীতিবাজ নেতারা সেই সুযোগও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
শনিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার জামুয়া উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির দুর্নীতিবাজ নেতাদের উদ্দেশ্যে সাবেক এমপি মনিরুল হক চৌধুরী বলেন, আমাদের দলের (বিএনপি) ক্যাডাররা, সাবধানে থাইকেন। আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করলে তারা পালানোর সময় পাইছে কিন্তু আপনারা তাও পাবেন না। আমাদের কিছু নেতাকর্মীরা দলের (বিএনপি) নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়েছে। যার সব ডকুমেন্ট সংগ্রহ করা হচ্ছে। আপনারা কিছুতেই ছাড় পাবেন না।

বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক বলেন, আমার দলের নেতাকর্মীরা কে কী করেন, আমাদের কাছে সব রিপোর্ট আসে। যদি কারো বিরুদ্ধে আমরা অনিয়মের প্রমাণ পাই তাহলে ঢাকা থেকে চিঠি দিয়ে সেই সব নেতাকর্মীকে বহিষ্কার করে দেয়া হবে। আমার খারাপ লাগে যখন আমি দেখি সাবেক আইজিপি সাহেবকে বেঁধে নিয়ে যায়। এটা দেখে কারো খুশি হওয়ার দরকার নেই। এটা থেকেই সবার শিক্ষা নিতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

