বিটিভির ‘জনতার সামনে’ অনুষ্ঠান ঘিরে বিতর্ক, কারণ দর্শানোর নোটিশ মন্ত্রণালয়ের

বিটিভির সম্প্রচারিত একটি অনুষ্ঠানে সরকারের কার্যক্রমবিরোধী বক্তব্য তুলে ধরা হয় বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত আলোচনাধর্মী অনুষ্ঠান ‘জনতার সামনে’-এর একটি পর্ব ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই পর্বে সরকারি কার্যক্রমের পরিপন্থী বক্তব্য উপস্থাপন করায় অনুষ্ঠানটির দায়িত্বে থাকা বিটিভির অনুষ্ঠান নির্বাহী বেগম মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রোববার (১৩ জুলাই) এ বিষয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ২৭ জুন রাত ৯টায় সম্প্রচারিত ‘জনতার সামনে’ অনুষ্ঠানের পরিকল্পনা ও অনুমোদনের দায়িত্বে ছিলেন মাহবুবা ফেরদৌস। অথচ ওই পর্বে এমন কিছু বক্তব্য ও উপস্থাপন ছিল যা সরাসরি সরকারের গৃহীত নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক এবং এতে সরকার ও মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

মন্ত্রণালয় জানায়, একটি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত অনুষ্ঠান এমন দায়িত্বশীলতার সঙ্গে হওয়া উচিত যেখানে সরকারের নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা হয়। কিন্তু এই ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার গাফিলতি প্রমাণিত হওয়ায় তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না।
নোটিশে আরও বলা হয়েছে, “আপনার দায়িত্বে অবহেলার কারণে সরকার ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভাবমূর্তি নষ্ট হয়েছে।” এই ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রীয় গণমাধ্যমে অনুষ্ঠান পরিকল্পনা ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

