বিতর্কিত সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বরখাস্ত

ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শহীদ আবু সাঈদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
সোমবার (০৭ অক্টেবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে তার বরখাস্তের এসব তথ্য জানানো হয়।
এর আগে, এ ঘটনায় তাবাসসুম ঊর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল। নানা বিতর্কিত মন্তব্যের অভিযোগে সাবেক নির্বাহী ম্যজিস্ট্রেট ঊর্মিকে চাকরি থেকে বহিষ্কার এবং তাকে গ্রেপ্তারের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় লালমনিরহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তাপসী তাবাসসুম ঊর্মি। এছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাসহ প্রধান উপদেষ্টাকে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

